বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি। তাঁর মতে, জেনেশুনে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীকে নারীবাদী বলা যায় না। তবে একই সঙ্গে তিনি ওই পুরুষকেও সমানভাবে দায়ী করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের মতামত প্রকাশ করেন তানিশা। তিনি লেখেন, বিবাহিত পুরুষের সঙ্গে […]
মনের প্রশান্তি ও মস্তিষ্কের সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত বই পড়ার অভ্যাস গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন গবেষকেরা। বই পড়লে স্মৃতিশক্তি ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বাড়ার পাশাপাশি মানসিক চাপ কমতেও সহায়তা করে। কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষক বারবারা সাহাকিয়ান ও তাঁর দল পাঁচটি জরিপ এবং আটটি দীর্ঘমেয়াদি গবেষণা পর্যালোচনা করে এসব তথ্য পেয়েছেন। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়ার ফলে মস্তিষ্কের […]
বাংলাদেশ সরকারের ক্রেডিট রেটিংয়ের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিজ রেটিংস। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ইস্যুয়ার ও সিনিয়র আনসিকিউরড রেটিং ‘বি২’ এবং স্বল্পমেয়াদি ইস্যুয়ার রেটিং অপরিবর্তিত রেখেছে সংস্থাটি। মুডিজ রেটিংস বিশ্বের অন্যতম প্রধান ক্রেডিট রেটিং সংস্থা। বিভিন্ন দেশের সরকার, ব্যাংক ও কোম্পানির ঋণ পরিশোধের সক্ষমতা, আর্থিক অবস্থান এবং সংশ্লিষ্ট ঝুঁকি মূল্যায়ন করে […]
বিদ্যুতের চলমান সংকট মোকাবিলা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে সচিবদের মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিজ নিজ জেলার প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করে বাস্তবায়নের সমস্যা চিহ্নিত এবং জনগণের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি অফিসগুলোতে সৌর প্যানেল স্থাপনের বিষয়েও সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ […]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা তৈরি এখন অনেকের দৈনন্দিন কাজের অংশ। তবে এআইয়ের তৈরি লেখায় অনেক সময় নির্দিষ্ট শব্দ, বাক্যগঠন ও একঘেয়ে ভঙ্গি থাকায় সহজেই বোঝা যায় যে লেখাটি মানুষের তৈরি নয়। এ ধরনের লেখাকে অনেকে ‘এআই স্লপ’ বলে থাকেন। এবার ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন অনুসরণ করে আরও স্বাভাবিকভাবে লেখা তৈরির সুযোগ দিতে চ্যাটজিপিটিতে ‘রাইটিং […]
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপান গমন করেছেন। সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। […]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কম সময়ে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারায় গণিত গবেষণায় বড় পরিবর্তন আসছে। তবে এআই মডেল দিয়ে নতুন নতুন ফলাফল পাওয়া গেলেও সেগুলোর পেছনের তত্ত্ব ও যুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি প্রকাশ করছে না বলে অভিযোগ করেছেন গণিতবিদেরা। এতে ভবিষ্যতে গণিতচর্চা ও মানবজ্ঞানের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। ফিল্ডস […]
কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে ১৫ বছরের পথচলার ইতি টেনেছেন তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। ৩৫ বছর বয়সী এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০১১ সালে বলিভিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে জাতীয় দলে যাত্রা শুরু করেছিলেন রদ্রিগেজ। এরপর কলম্বিয়ার হয়ে ১৩১ ম্যাচে ৩১ গোল ও ৪৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের হয়ে […]
ব্ল্যাকপিংকের সদস্য লিসার এক দশকের বেশি পুরোনো একটি ভিডিও নিয়ে গত বছর বিতর্ক তৈরি হয়েছিল। ভিডিওতে কৃষ্ণাঙ্গদের উদ্দেশে ব্যবহৃত একটি বর্ণবাদী শব্দ শোনা যায়। এবার সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন লিসা। তিনি জানিয়েছেন, তখন ওই শব্দের অর্থ ও এর বর্ণবাদী ইতিহাস সম্পর্কে তিনি জানতেন না। লিসার নতুন তথ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’য় ঘটনাটি উঠে এসেছে। টরন্টো […]
নওগাঁর প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। মেধা ও অদম্য পরিশ্রমে পড়াশোনা শেষ করলেও চাকরি নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তিনি। অবশেষে প্রধানমন্ত্রীর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শাকিল। শাকিল হোসেন চাকরির আশায় বিভিন্ন দপ্তরে ঘুরলেও দৃষ্টিহীনতার কারণে তার কাঙ্ক্ষিত চাকরি পাওয়া হচ্ছিল […]