একটি ছবি প্রকাশিত হয়েছে হোয়াইট হাউস থেকে। একই ছবি পরে শেয়ার করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। অথচ সেই ছবিকেই ‘ভুয়া’ প্রমাণের ঘৃণ্য কসরত চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।…
ঢাকার ময়লা সরাতে বরাদ্দ বাড়ছে, কিন্তু ময়লার স্তূপ যেন কমছে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাজধানীর দুই সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা খাতে বরাদ্দ দিয়েছে ৮৩৮ কোটি ৪১ লাখ টাকা। এই বিপুল অর্থের পরও নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি, খোলা জায়গা ও ড্রেনের পাশে নিয়মিত জমছে বর্জ্য। কোথাও নির্ধারিত সময় পেরিয়েও ময়লা পড়ে থাকছে, কোথাও আবার […]
কৃষকের মাঠ থেকে আন্তর্জাতিক বিনিয়োগ, গ্রামের উদ্যোক্তা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ তরুণ, খাল-পানিপথ থেকে বঙ্গোপসাগরের বন্দর—বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের সম্ভাবনাকে একই সূত্রে বাঁধার একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে কৃষি শুধু খাদ্য উৎপাদনের খাত নয়; গ্রামীণ অর্থনীতি, শিল্প, রপ্তানি ও কর্মসংস্থানের ভিত্তি। একইভাবে শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়; দক্ষ জনশক্তি […]
স্বামী খুন হলেন, তাঁর শূন্য হয়ে যাওয়া ওয়ার্ডে ভোটে দাঁড়ালেন স্ত্রী। জয়ী হয়ে কমিশনার হলেন ফেরদৌসী আহমেদ ওরফে মিষ্টি। সেখান থেকে স্থানীয় রাজনীতি, মহানগর বিএনপির দায়িত্ব, মামলা-মোকদ্দমা পেরিয়ে দুই দশকের পথচলায় পৌঁছালেন জাতীয় সংসদে। কিন্তু সংসদে শপথ নেওয়ার পাঁচ মাসের মাথায় সেই যাত্রায় ছেদ পড়ল। মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁর নাম […]
ডিমের বাজারে আবারও বড় ধাক্কা। রাজধানীর খুচরা বাজারে এক ডজন বাদামি ডিমের দাম উঠেছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি বেড়েছে প্রায় ১০ টাকা। একসঙ্গে এক ডজন কেনার সামর্থ্য নেই—এমন নিম্ন আয়ের পরিবারকে এখন একটি ডিম কিনতেও গুনতে হচ্ছে প্রায় ১৫ টাকা। অর্থাৎ যে ডিম ছিল কম খরচে প্রাণিজ আমিষের অন্যতম সহজলভ্য উৎস, […]
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দরে গিয়ে তিনি ব্যাগেজ ডেলিভারি এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনেন। পরিদর্শনকালে মন্ত্রী বিমান থেকে […]
‘সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরুন, সরকার সংশোধনের উদ্যোগ নেবে’—জবাবদিহির এই বার্তার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান স্পষ্ট করলেন রাষ্ট্রের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর মূল পরিচয় জনগণের সেবক। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উন্নয়নের প্রচলিত প্রকল্পকেন্দ্রিক ধারণা থেকে বেরিয়ে মাঠের মানুষের প্রয়োজনকে পরিকল্পনার কেন্দ্রে আনার নির্দেশনা […]
নিয়োগ বিজ্ঞপ্তিতে শর্ত ছিল স্পষ্ট—কতটুকু পড়াশোনা, কত বছরের অভিজ্ঞতা, কোন ধরনের প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়স কত। কিন্তু নিয়োগের সময় সেই শর্তেরই যেন ভিন্ন ব্যাখ্যা হয়েছে। কারও প্রয়োজনীয় অভিজ্ঞতা ছিল না, কারও অভিজ্ঞতা ছিল নির্ধারিত সময়ের তুলনায় কয়েক বছর কম, কেউ দেখিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি, কেউ আবার খণ্ডকালীন কাজকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করেছেন। কোথাও […]
২২ হাজার ২১৩ কোটি টাকার অবকাঠামো দাঁড়িয়ে আছে। আধুনিক যন্ত্রপাতিও বসানো হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে এখন সবচেয়ে বড় বাধা কোনো নির্মাণকাজ নয়—কে, কী শর্তে এবং কোন কাঠামোয় টার্মিনালটি চালাবে, সেই চুক্তি। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি এখনো […]
একজন সংসদ সদস্যের পদত্যাগ, তিনটি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত, এক দিনে ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা—মাত্র কয়েক দিনের এই ধারাবাহিকতায় বিএনপির ভেতরে নতুন এক সাংগঠনিক বার্তা দৃশ্যমান হয়ে উঠেছে। দলের নাম ব্যবহার করে দখল, চাঁদাবাজি, হামলা-ভাঙচুর কিংবা ব্যক্তিস্বার্থে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগকে এবার শুধু স্থানীয় পর্যায়ের অনিয়ম হিসেবে দেখছে না কেন্দ্রীয় নেতৃত্ব। অভিযোগ যাচাই করে […]
অপরাধের ধরন বদলেছে। পাল্টেছে অপরাধ সংঘটনের পরিসরও। একসময় অপরাধের আলামত খুঁজতে ছুটতে হতো ঘটনাস্থলে। এখন সেই আলামত থাকতে পারে একটি মোবাইল ফোনে, ক্লাউড সার্ভারে, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে কিংবা ভার্চুয়াল মুদ্রার লেনদেনে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে সেই জগত আরও জটিল হচ্ছে ক্রমশ। এমন বাস্তবতায় সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশে […]
বৃষ্টিভেজা বিকেল। সামনে মুহুরী নদী। দুই পাড়ে মানুষের ভিড়। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ফুল; কারও চোখে কৌতূহল—নানাবাড়ির মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কী বলেন? সেই অপেক্ষার মধ্যেই ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় এসে পৌঁছালেন তিনি। ফলক উন্মোচন করলেন ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের। নদী খননের উদ্বোধন করলেন, […]
মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ ওঠার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সেই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মিষ্টি। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩২৩ […]