পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত টাঙ্গন নদীর ওপর সেতুর দুই পাশের সংযোগ সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়ার মাত্র দুই মাসের…
দেশের ঐতিহ্যবাহী শিল্পগুলোর অন্যতম মৃৎশিল্প। একসময় গ্রামবাংলার মানুষের দৈনন্দিন জীবনে মাটির তৈরি নানা সামগ্রীর ব্যাপক ব্যবহার থাকলেও আধুনিকতার প্রভাবে এ শিল্প এখন নানা সংকটে পড়েছে। কাজের অভাব, উৎপাদন খরচ বৃদ্ধি এবং পণ্যের বাজার সংকুচিত হওয়ায় অনেক মৃৎশিল্পী পেশা পরিবর্তনের কথা ভাবছেন। স্থানীয় মৃৎশিল্পীরা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। বিশেষ করে […]
চট্টগ্রামে হামে আক্রান্ত জমজ দুই সন্তানকে নিয়ে দেড় মাস ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন এক দম্পতি। সন্তানদের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় সাত লাখ টাকা খরচ হয়েছে। জমানো টাকা শেষ হওয়ার পাশাপাশি গয়না বিক্রি এবং স্বজনদের কাছ থেকে তিন লাখ টাকা ধার করেও চিকিৎসা চালিয়েছেন তারা। এখন হাতে কোনো টাকা না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ […]
ভাঙা পায়ে ঠিকমতো হাঁটতে পারেন না হালেখা খাতুন। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। নিজের চিকিৎসা করানোর সামর্থ্য নেই, ঘরে নিয়মিত খাবারও জোটে না। মাথার ওপর নিরাপদ ছাউনিও নেই। এর মধ্যেই প্রায় দুই বছর ধরে শয্যাশায়ী ৮৫ বছর বয়সী স্বামী রুস্তম। স্বামীর দেখাশোনার পাশাপাশি দুমুঠো খাবারের জোগান দিতে প্রতিদিন শুকনো ডাল, খরকুটো ও লাকড়ি সংগ্রহ করে […]
ঝিনাইদহের হলিধানী রেশম উন্নয়ন বোর্ডে একসময় ছিল কর্মচাঞ্চল্য। প্রতি মৌসুমে প্রায় ৩ হাজার রেশম পোকার ডিম নিয়ে চলত উৎপাদন কার্যক্রম। বিস্তীর্ণ এলাকাজুড়ে ছিল তুঁতবাগান। রেশম পোকা পালনসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হতো তিনটি ভবনে। তবে সময়ের সঙ্গে অব্যবস্থাপনা, তদারকির অভাব ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার সংকটে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়েছে। বর্তমানে সেখানে মাত্র ২০০ রেশম পোকার […]
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। বিজিবি জানায়, এদিন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন […]
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদার ১৩ বছরের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর […]
যশোরের বাঘারপাড়া উপজেলার তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে চিত্রা নদীর ওপর সেতুর অভাব। নদী পারাপারে স্থানীয়দের ভরসা প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি বাঁশ-কাঠের সাঁকো। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষায় পানি বাড়লে সাঁকোটি হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কৃষক ও ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঘারপাড়ার […]
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নিজ হাতে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলায় আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। এ সময় হুইপ অপু নিজ হাতে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। কর্মসূচির শুরুতে জনপ্রতিনিধি, সরকারি […]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর কোনো সিন্ডিকেট ও দৌরাত্ম্য থাকবে না। এসব বন্ধে প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে পুলিশের ক্যাম্প স্থাপন করা হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তার কথা […]
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছি। দল-মতনির্বিশেষে সবাই এসব কাজকে অগ্রাধিকার দিলে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করা সম্ভব হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।’ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা […]
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের তিন নদীর মোহনা ও গঙ্গামতী এলাকায় দেখা মিলছে বিপুলসংখ্যক ঝিনুকের। নীল সমুদ্রের জলরাশি আর বালুচরে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা ঝিনুকের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে এসে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, তিন নদীর মোহনা ও গঙ্গামতী এলাকার সৈকতের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য ঝিনুক ছড়িয়ে […]
শেরপুরের শ্রীবরদী সীমান্তে গারো পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে অপরূপ সৌন্দর্যের এক জনপদ—হারিয়াকোনা। ঝর্ণার বুকে জেগে ওঠা বালুচর, সবুজে ঢাকা উঁচুনিচু টিলা আর পাহাড়ি প্রকৃতির সঙ্গে মিশে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা এ গ্রামটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। শ্রীবরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হারিয়াকোনা। এর মধ্যে ১৫ কিলোমিটার সড়ক পাকা হলেও বাকি পাঁচ কিলোমিটার পথ […]