গার্মেন্টসশিল্পে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পিত তৎপরতার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে। শ্রমিক আন্দোলনের…
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টার উত্তেজনার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে দুপুরে ওই এলাকায় লাঠিমিছিল বের করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মিছিল থেকে ‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মঙ্গলবার […]
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন মঙ্গলবার ঢাকার আদালতে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। […]
জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই, সংসদে অভিন্ন অবস্থান, রাজপথেও যৌথ কর্মসূচি—সবকিছুতেই ঐক্যের প্রতিশ্রুতি ছিল ১১ দলীয় জোটের। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নে সেই ঐক্যের ভেতরেই দেখা দিয়েছে নতুন হিসাব-নিকাশ। জাতীয় নির্বাচনের মিত্ররা এখন স্থানীয় নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রস্তুতি নিচ্ছে। জোটের বৃহত্তম দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের সাংগঠনিক শক্তি যাচাইয়ে এককভাবে নির্বাচনে নামতে চায়। অন্যদিকে, […]
শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে এ ধরনের যেকোনো অপচেষ্টা সরকার প্রতিহত করবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের […]
বাসাবাড়িতে প্রচলিত ফ্যানের পরিবর্তে বিদ্যুৎ-সাশ্রয়ী ব্রাশলেস ডিরেক্ট কারেন্ট (বিএলডিসি) ফ্যান ব্যবহার করা হলে গ্রীষ্মকালে বাংলাদেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২ হাজার ৫৯০ মেগাওয়াট পর্যন্ত কমানো সম্ভব। একই সঙ্গে বছরে প্রায় ৮ হাজার ৯৮৭ কোটি টাকার বিদ্যুৎ খরচ সাশ্রয় এবং ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ অবকাঠামোতে ৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এড়ানো যেতে পারে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস […]
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহে সংকট তৈরি হয়েছে। বাড়তি দাম ও আমদানিতে ঘাটতির কারণে দেশের বাজারেও দেখা দিয়েছে এলপিজির সংকট। চাহিদার তুলনায় সরবরাহ প্রায় ৩০ শতাংশ কমে যাওয়ায় অনেক এলাকায় ১২ কেজির সিলিন্ডার দুই হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের […]
দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, দিনাজপুর জেলা ও হাকিমপুর উপজেলা বিএনপির উপদেষ্টা এবং হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। সোমবার (০২ নভেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী […]
অর্থপাচারসহ বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এ সংক্রান্ত চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে অপরাধ তদন্ত, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে নতুন সুযোগ তৈরি হবে। সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল […]
চিকিৎসক হয়েও তাঁর চিন্তা সীমাবদ্ধ ছিল না শুধু চিকিৎসকদের পেশাগত উন্নয়ন কিংবা কল্যাণে। তিনি ভাবতেন পুরো চিকিৎসাব্যবস্থার কথা। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট—স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরের মানুষের দক্ষতা, মর্যাদা ও উন্নয়নকে দেখতেন একটি মানসম্মত চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে। চিকিৎসা শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য প্রশাসন ও পেশাজীবী সংগঠন—সবখানেই ছিল তাঁর নেতৃত্বের স্বাক্ষর। সেই দূরদর্শী চিকিৎসা ব্যক্তিত্ব, প্রয়াত অধ্যাপক ডা. […]
তুরাগের কালো পানিতে মিলেছে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির নিথর দেহ। কিন্তু কীভাবে তার মৃত্যু হলো, মৃত্যুর আগে সেই রাতে ঠিক কী ঘটেছিল—তার উত্তর এখনো অজানা। রহস্যের কেন্দ্রে উঠে এসেছে তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশার নাম। ঘটনার রাত নিয়ে দীপের একেক সময় একেক রকম বক্তব্য তদন্তকারীদের সন্দেহ […]
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিতে বিতরণ করা ফর্টিফায়েড বা পুষ্টিসমৃদ্ধ চাল মানুষের পুষ্টি উন্নয়নে কতটা কার্যকর, তা যাচাই করতে গবেষণার উদ্যোগ নিয়েছে সরকার। এ গবেষণার জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কাছে আর্থিক ও কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। প্রাথমিক হিসাবে গবেষণাটি পরিচালনায় প্রায় চার লাখ থেকে সাড়ে চার লাখ মার্কিন ডলার প্রয়োজন হতে পারে। বর্তমানে দেশের প্রায় […]
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। প্রতিটি এলাকায় যোগ্যতা, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতে একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা নিয়েছে দলটি। এ লক্ষ্যে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ, জরিপ ও মতামত যাচাইয়ের কাজ চলছে। বিএনপির এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে, প্রার্থী […]