তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার (১৭ জুন) সচিবালয়ে তথ্য ও…
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, বাজেটে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও সামগ্রিক রাজস্ব ও প্রণোদনা কাঠামো এখনো জীবাশ্ম জ্বালানিকেই বেশি সুবিধা দিচ্ছে। ফলে দেশের জ্বালানি রূপান্তরের লক্ষ্য অর্জন এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের […]
মিঠাপানির মাছের রোগ প্রতিরোধ এবং মড়ক নিয়ন্ত্রণে কার্যকর গবেষণার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (১৭ জুন) রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়ামে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ‘মিঠাপানির মাছের মড়ক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন’ প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশের […]
ট্রান্সফরমার পোড়ার হার কমানো, সিস্টেম লস হ্রাস, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান জোরদার এবং বকেয়া বিল আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত সমিতির ১০৮তম মাসিক স্টাফ সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। বুধবার এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। সভায় ট্রান্সফরমার পোড়ার হার কমাতে […]
সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বুধবার (১৭ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, […]
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর মর্যাদায়) ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারত আমন্ত্রণ জানালে নিশ্চয়ই যাবো। আমি এই কথাটা খুব স্পষ্ট করে দিচ্ছি— আমি যদি প্রোপার ইনভিটেশন পাই, আমি নিশ্চয়ই যাবো। আমি ভারতের সঙ্গে এনগেজ করতে চাই, লজিক্যালি অ্যান্ড রেশনালি। কথাটা খুব ইম্পর্টেন্ট।” মঙ্গলবার (১৬ জুন) সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে […]
বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিক শিপ ইয়ার্ড দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাহাজ তৈরির পাশাপাশি অভ্যন্তরীন কার্যক্রমের জন্য প্রযুক্তি সক্ষমতার জাহাজ তৈরিতে সফলতা দেখাচ্ছে। দেশের সমুদ্র গভেষণার কাজে ব্যবহারের জন্য জাহাজ আমদানি নির্ভরতা থেকে সরে এসে নিজস্ব প্রযুক্তিতে এখন দেশেই নির্মিত হচ্ছে জাহাজ। এর ফলে নৌবাহিনী তাদের জাহাজ নির্মাণ শিল্পে একধাপ এগিয়ে যাচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত […]
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামীতে গবেষণা খাতে আরও বেশি বরাদ্দ দেওয়া হবে। গবেষণা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। গবেষণার ক্ষেত্রে সরকার কোনো কার্পণ্য করবে না। তবে প্রকৃত অর্থে গবেষণা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) বাস্তবায়নাধীন ‘মহিষ গবেষণা […]
দক্ষ নেতৃত্ব, সমন্বিত টিমওয়ার্ক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও কার্যকর ও ফলাফলমুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত আলোচনায় সক্ষমতা বাড়াতে বিশেষজ্ঞ জনবল সংযোজন ও এফটিএ টিম সম্প্রসারণের কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনিযুক্ত […]
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ও নিয়ম অনুসরণ করে বক্তব্য দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়। এখানে কথা বলতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে।’ মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং […]
বিগত আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতিই করেনি, দুর্নীতির পাশাপাশি বিপুল পরিমাণ অর্থের অপচয়ও করেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান এবং নানা কারণে পিছিয়ে পড়া উন্নয়ন প্রকল্পগুলো নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। যেসব প্রকল্পে ইতোমধ্যে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে, সেগুলো দ্রুত শেষ করার চেষ্টা করা […]
রাজধানীর বাসস্ট্যান্ড এলাকার জট ও জঞ্জাল এড়াতে দূরপাল্লার বাসগুলো ডিপোতে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। ঢাকা শহর থেকে বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে […]
বাংলা দিনপঞ্জির আষাঢ় মাস শুরুর সঙ্গে শুরু হয়েছে বৃক্ষরোপণের উপযুক্ত ঋতু বর্ষা। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে একটি দেশের যে পরিমাণ বনভূমি প্রয়োজন বর্তমানে বাংলাদেশে আছে তার এক-তৃতীয়াংশ। পরিবেশ ও জীবজগতের সুরক্ষার জন্য অপরিহার্য বৃক্ষরোপণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল, সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। […]