আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের হয়ে রেকর্ড গড়া বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।…
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬টি সেঞ্চুরি, তিন সংস্করণ মিলিয়ে ২৮ হাজারের বেশি রান—পরিসংখ্যানই বলে দেয় বিরাট কোহলি কতটা অসাধারণ একজন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় তাঁর ওপরে রয়েছেন কেবল কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকাতেও শচীনের পরেই তাঁর অবস্থান। দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। […]
দেশের নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্বতন্ত্র অভিযোগ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তা খতিয়ে দেখার পাশাপাশি ক্রিকেটারদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে বোর্ড। হাইকোর্টের ২০০৯ সালের নির্দেশনা অনুযায়ী গঠিত পাঁচ সদস্যের এই কমিটিতে বিসিবির কোনো কর্মকর্তা বা কর্মীকে রাখা […]
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে টিকিটের জন্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে টিকিট পেতে আবেদন জমা পড়েছে ১২ কোটিরও বেশি। সবচেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। আন্তর্জাতিক ক্রিকেট […]
পর্দা নামছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’-এর। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। পুরো আসরে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে ড্যাফোডিল। অন্যদিকে কঠিন লড়াই ও স্নায়ুচাপ সামলে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে এআইইউবি। দুই দলের খেলার ধরন ও শক্তির ভিন্নতা […]
বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে আগেই সরে এসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে প্রকল্পটি ঘিরে বিতর্ক ও প্রশ্নের মুখে এবার এর গুরুত্বপূর্ণ নথিপত্র দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যদিও এসব নথি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে না। কঠোর গোপনীয়তার শর্তে কেবল ফিফা কাউন্সিলের সদস্যরাই তা […]
স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল। সোমবার (২ নভেম্বর) এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়। খবর বিবিসি স্পোর্টসের। ঘটনাটি ঘটে তেনেরিফের ঘরের মাঠ এস্তাদিও […]
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন এই তারকা। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করায় মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে দেখা যাবে তাঁকে। ‘বিগ শো’ নামে পরিচিত ম্যাক্সওয়েল গত বছর […]
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে হারের বৃত্ত ভেঙেছে বাংলাদেশ। পুলপর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে টানা চার ম্যাচ হারের পর পঞ্চম ম্যাচে এসে পয়েন্টের দেখা পেল দলটি। জয় না পেলেও চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সে স্বস্তি ফিরেছে বাংলাদেশের শিবিরে। প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে […]
ফুটবল মাঠে গোল করা, দলকে জেতানো কিংবা শিরোপা এনে দেওয়ার জন্য খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করতে হয়। নিয়মিত অনুশীলন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ থেকে শুরু করে শরীরের ফিটনেস ধরে রাখতে নানা বিধিনিষেধ মেনে চলেন তাঁরা। তবে ক্লাবের সঙ্গে চুক্তির সময় তাঁদের কিছু আবদার শুনলে অবাক হতে হয়। কারও চুক্তিতে রয়েছে ব্যক্তিগত বিমানের সুবিধা, কেউ চেয়েছেন প্রতিবছর একটি করে […]
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে দেখা যাবে না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত আল-নাসরের স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। টানা ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বিবেচনায় রোনালদোকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির প্রধান কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলু। রোনালদোর পাশাপাশি এই সফরে দলের বাইরে রাখা হয়েছে […]
আর মাত্র তিন দিন পর শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম আসর সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচকে সামনে রেখে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবার আগে ঢাকায় পৌঁছেছে ভুটান ফুটবল দল। সোমবার (২ নভেম্বর ) দুপুরে বাংলাদেশে এসে পৌঁছায় ভুটানের খেলোয়াড় ও কর্মকর্তারা। তবে […]
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে রাজশাহী ভেন্যুতে ঢাকা ও বরিশালের মধ্যকার চার দিনের ম্যাচের প্রথম দিন বৃষ্টির প্রভাবে পরিত্যক্ত হয়েছে। ভেজা ও ভারী আউটফিল্ডের কারণে শনিবার (৩১ অক্টোবর) দিনভর অপেক্ষার পরও মাঠে একটি বলও গড়ানো সম্ভব হয়নি। শনিবার রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে আগের কয়েক দিনের বৃষ্টিতে মাঠের আউটফিল্ডে […]