উন্নয়ন প্রকল্পের নামে সরকারি অর্থের অপচয় রোধে প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে শুধু অবকাঠামো নির্মাণ কিংবা অর্থ বরাদ্দের প্রস্তাব দিলেই মিলবে…
ঢাকার যানজটের চিরচেনা চিত্র বদলে দিতে নগরীর মাটির নিচে গড়ে উঠছে নতুন গণপরিবহন অবকাঠামো। দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ বাস্তবায়নে চারটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। সুড়ঙ্গ ও স্টেশন নির্মাণের পাশাপাশি রেলপথ, বৈদ্যুতিক স্থাপনা, ট্রেন নিয়ন্ত্রণ, সংকেত ও যোগাযোগব্যবস্থা স্থাপনের কাজও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। […]
সকালের নাশতায় চিড়া, দুপুরে-রাতে ভাত—বাঙালির প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই পরিচিত খাবারেই মিলেছে লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এমন বিষাক্ত রাসায়নিক আফলাটক্সিন। রাজধানীর খোলাবাজার ও সুপারশপ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে গবেষকরা দেখেছেন, প্রতি ১০০টি চিড়ার নমুনার ৫৫টিতে এবং চালের প্রায় ২৮টিতে রয়েছে এ বিষাক্ত উপাদান। সবচেয়ে উদ্বেগের বিষয়, নিয়মিত এসব খাবার গ্রহণের ফলে দীর্ঘমেয়াদে […]
চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে বিনিয়োগ এবং টার্মিনাল পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। দেশটির বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল প্রকল্পটি বাস্তবায়নে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লো। বে টার্মিনাল চালু হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছে সিঙ্গাপুর। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি […]
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে ঘিরে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির নেপথ্যে উঠে এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় সাবেক মন্ত্রী-এমপি ও সাত প্রভাবশালী ব্যবসায়ীর সংশ্লিষ্টতার তথ্য। সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তাঁদের সংশ্লিষ্ট ১৩টি শিল্পপ্রতিষ্ঠানের নাম এসেছে। এর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু […]
বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটির বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। এ সময়ে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি আয় এসেছে ৩৩৫ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩০০ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যানে […]
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কেমিক্যাল খোলাবাজারে অবৈধভাবে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে মেসার্স এম আর ট্রেডার্সের একটি গুদাম থেকে প্রায় ৮১ দশমিক ৬ টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল জব্দ করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় গুদামটি সিলগালা করা হয়েছে। রোববার (১ […]
ব্যাংকে যেতে হবে না, লাগবে না কোনো শাখা বা কাউন্টার। মুঠোফোনের পর্দায় কয়েকটি স্পর্শেই খোলা যাবে হিসাব, জমা হবে টাকা, হবে লেনদেন, এমনকি মিলবে ঋণও। ব্যাংকিং সেবা চলে আসবে মানুষের হাতের মুঠোয়। দেশের আর্থিক খাতে এমন এক পরিবর্তনের দুয়ার খুলতে যাচ্ছে ডিজিটাল ব্যাংক। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে থাকা জনগোষ্ঠীর […]
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর যে প্রত্যাশা নিয়ে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের নতুন অধ্যায় শুরু হয়েছে, প্রথম দিনেই তার সঙ্গে বাস্তবতার বড় ব্যবধান দেখা গেল। বাসের গায়ে নতুন রং, সামনে নতুন কোম্পানির নাম—বাহ্যিক পরিবর্তন চোখে পড়লেও যাত্রীসেবায় তেমন কোনো পরিবর্তন আসেনি। পুরোনো বাসেই ভাঙা জানালা, নড়বড়ে আসন, অপরিচ্ছন্ন পরিবেশ; রাস্তার মাঝখানে থামিয়ে যাত্রী ওঠানো এবং আগের […]
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শ্রমিক না থাকলেও শ্রমিকদের জন্য গঠিত তহবিল থেকে গত ছয় অর্থবছরে ৩২ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ নেওয়ার তথ্য উঠে এসেছে। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) নামে এই তহবিলে শেয়ারহোল্ডারদের অর্থ বিনিয়োগ থেকে পাওয়া সুদ আয়ের একটি অংশ জমা করা হয়েছে। আর সেই অর্থ ভাগ করে নিচ্ছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। ডিএসইর বার্ষিক […]
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘ। একই সুবিধা পেয়েছে নেপালও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল পাবে বাংলাদেশ। এর ফলে উত্তরণ-পরবর্তী সময়ে সম্ভাব্য বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য বাড়তি সময় পেল দেশটি। শুক্রবার (৩০ অক্টোবর) […]
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে নতুন সবজির সরবরাহ শুরু হলেও দামে স্বস্তি নেই ক্রেতাদের। বরং নতুন আলু কেজিপ্রতি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হওয়ায় বাড়তি চাপে পড়েছেন সাধারণ মানুষ। অধিকাংশ সবজির দাম ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও কয়েকটি সবজি কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকার বেশি। […]
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন […]