দেশজুড়ে

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নারায়ণগঞ্জে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা কারাগারের পাশের একটি গুদামে এ ঘটনা ঘটে।

এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৮টি ইউনিট। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর