প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা নিয়ে এত সমস্যা। তাদের মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে বিশ্বে। আমরা অর্থনৈতিক কূটনীতিকে বেশি অগ্রাধিকার দিচ্ছি। পাশাপাশি আমরা সংস্কৃতি ও স্পোর্টস কূটনীতিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছি; এগুলোর মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে পায়ের ছাপ রাখতে পারি। সার্ককে গতিশীল করার মাধ্যমে আমরা নিজেদের ব্র্যান্ডিং করতে পারি, কানেক্টিভিটি বাড়ানো যায়। বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের ইয়ুথদের কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সন্ধানী বার্তা/জেএন