শিক্ষা

আলিমে কেউ পাস করেনি, জবাব দিতে হবে ৫৫ প্রধানকে

২০২৬ সালের আলিম পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় দেশের ৫৫টি মাদ্রাসার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের শূন্য পাসের হারের কারণ জানতে আগামী ১০ নভেম্বর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১০ নভেম্বর দিতে হবে লিখিত ব্যাখ্যা

​

​

​

​
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষায় যেসব মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য, সেসব মাদ্রাসার প্রধানদের আগামী ১০ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে উপস্থিত হতে হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের দপ্তরে তাঁদের লিখিত বক্তব্যসহ হাজির হয়ে পরীক্ষার ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শূন্য পাসের কারণ জানতে চায় বোর্ড
আলিম পরীক্ষায় একটি প্রতিষ্ঠান থেকেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত দিনে তাঁদের দেওয়া বক্তব্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে বিজ্ঞপ্তিতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


সম্পর্কিত খবর