রাজধানী

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২৬৬ মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে এসব মামলা করা হয় বলে ডিএমপি মিডিয়া নিশ্চিত করেছে।

ডিএমপির ট্রাফিক সূত্র থেকে পাওয়া তথ্যে বিভাগভিত্তিক মামলার চিত্র হলো—ট্রাফিক-রমনা বিভাগে দুটি বাস, দুটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৪৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ বাস, পাঁচ ট্রাক, একটি কাভার্ডভ্যান, ২৮ সিএনজি ও ৯৭ মোটরসাইকেলসহ মোট ১৬৪ মামলা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে মামলা হয়েছে ১০টি বাস, তিন ট্রাক, পাঁচ কাভার্ডভ্যান,  ১৬ সিএনজি ও ২০ মোটরসাইকেলসহ মোট ৬৯টি।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও পাঁচটি মোটরসাইকেলসহ মোট ৬৮ মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে তিনটি বাস, দুইটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৭৬ মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ বাস, ১০ ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৪২ সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২০৯ মামলা হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে মামলা হয়েছে ২৪ বাস, সাত ট্রাক, তিন কাভার্ডভ্যান, ৩৭ সিএনজি ও ৯৮ মোটরসাইকেলসহ মোট ২২১টি। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৪ টি বাস, পাঁচটি ট্রাক, ২০ কাভার্ডভ্যান, ৪৯ টি সিএনজি ও ২০৯ মোটরসাইকেলসহ মোট ৪১৫টি মামলা হয়।

এছাড়াও অভিযানকালে মোট ৩৯২ গাড়ি ডাম্পিং ও ৬৯ গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর