আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় ইসরায়েলি হামলা

ইরানের কয়েকটি জ্বালানি তেলের ডিপোতে শনিবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিন ইরানের রাজধানী তেহরান ও পাশের শহর কারাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের সামরিক বাহিনী এই ডিপোগুলো সামরিক স্থাপনা পরিচালনায় ব্যবহার করত।

এতে আরও বলা হয়েছে, এগুলোর মাধ্যমে ইরান দেশটির সেনাবাহিনীসহ বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষকে জ্বালানি সরবরাহ করত।

ইরানের দিক থেকে আসা হুমকি ও দেশটির সামরিক সক্ষমতা দুর্বল না হওয়া পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

হামলার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইরানে আক্রমণ শুরু করার পর দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর এটিই প্রথম হামলা বলে ধারণা করা হচ্ছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তারা দাবি করেছে, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করেই এ হামলা করা হচ্ছে। ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করারও ইঙ্গিত দিয়েছে তারা।এরপর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল শোধনাগার, গ্যাস স্থাপনা এবং তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য ব্যাহত হয়েছে, বেড়ে গেছে তেলের দাম।

এতে সরবরাহ ঘাটতির আশঙ্কাও তৈরি হয়েছে।
সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর