আন্তর্জাতিক

কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কুয়েত সেনাবাহিনী।

কুয়েতি সামরিক বাহিনীর এক পোস্টে বলা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলোয় ড্রোন হামলা চালানো হয়েছে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সরাসরি হামলার অংশ।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, কুয়েতের সশস্ত্র বাহিনী ‘দেশটির আকাশসীমা লঙ্ঘন করা শত্রুপক্ষের ড্রোনের একাধারে টানা হামলার’ মুখোমুখি হচ্ছে।

অন্যদিকে, রোববার (৮ মার্চ) ভোরে কুয়েত সিটিতে ড্রোন হামলার পর একটি ভবনে আগুন লেগে যায়।

বিবিসি জানিয়েছে, ওই ভবনটি একটি সরকারি স্থাপনা, যা পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির দ্বারা পরিচালিত। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে।পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি এর আগে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, তাদের প্রধান কার্যালয় লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, যার ফলে ‘ভবনটির বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে’।

সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর