রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন জাইমা রহমান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় এ বছর বিশেষ ক্যাটাগরিতে বেগম জিয়াকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্য বছরের ন্যায় এ বছরও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার; শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য ববিতা খাতুন; সফল জননী ক্যাটাগরিতে নুরবানু কবীর; নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শমলা বেগম; সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আফরোজা ইয়াসমিন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরা হয়।
সন্ধানী বার্তা/জেএন