রাজধানী

খিলগাঁওয়ে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় থেকে ১০ কেজি গাঁজাসহ মো. কালাম প্রধান (৪৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতে খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও থানা পুলিশের একটি দল মেরাদিয়া নয়াপাড়া এলাকায় মাদককারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কালামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামালের পেশা মাদককারবারি। সে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ভাসমান থেকে খিলগাঁও  থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর