বুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি

পিকলো সরকারের কবিতা: ঈশানবালা

প্রমত্তা পদ্মার বুক চিরে জন্ম নেওয়া নবভূমি চাঁদ সওদাগরের দেশে নীলকমলের মাঝে ঈশানবালা নামটি তার।

অথৈ নদীর দু’পাড় দিয়ে চোখ যতদূর যায় আকাশের মেঘ অতিথি যেন তার আঙিনায়।
ঝাঁকে ঝাঁকে পাখি বসে আর উড়ে যায় কিসের মায়ায় বাতাসের পালকপতি মাছরাঙা একমনে বসে আছে কঞ্চিতে
শিকারের ধ্যানে বক সাজিয়াছে ঋষিবর।

কচুরিপানার ফুল, ভাসিয়া ভাসিয়া যায়;
তবু নাহি ভুলে দিক
পাইন গাছের পাতা থেকে ঝরে রাতের শিশির পরিত্যক্ত অতীত খেলে বেড়ায় রোদ্দুর।

মানুষ সুখের কথা ভাবতে ভাবতে দুঃখের সাথে ঘর করে সুখ কিনতে এসে কেজি ধরে দুঃখ নিয়ে যায়; এখানে মুখোশ পরা মানুষের প্রবেশ নিষেধ।

এম/এএইচ


সম্পর্কিত খবর