বুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাধ

নিয়ন্ত্রণে আসেনি মব সন্ত্রাস

বিএনপি সরকার গঠনের পর মন্ত্রীদের প্রতিশ্রুতি ও সংসদে দেয়া কঠোর ঘোষণার কারণে জনমনে আশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মব-সন্ত্রাস হয়তো এবার নিয়ন্ত্রণে আসবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কুষ্টিয়ায় সংঘবদ্ধভাবে মাজারে হামলা চালিয়ে পীর হত্যা এবং শাহবাগে মারধরের মতো সাম্প্রতিক ঘটনা সেই আশঙ্কাকেই সামনে এনেছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে, চলতি বছরের প্রথম তিন মাসে গণপিটুনি ও মব সহিংসতার অন্তত ৮৮টি ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত মানুষ নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। এর মধ্যে গত মাসে ২৫টি মব সহিংসতায় ১৩ জনের মৃত্যু হয়।

প্রশ্ন উঠছে, আবারও কি মাথাচাড়া দিচ্ছে মব-সংস্কৃতি? কিংবা কেনই বা এই সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? মানবাধিকার কর্মী মো. নূর খান লিটন বলেন, সরকার নানারকম কথা বললেও এটি পুরোপুরি বন্ধ হয়ে আসতে পারে বাস্তবে এমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। কিছু ধর্মীয় গোষ্ঠী, ছোট রাজনৈতিক দল এবং সমাজের কিছু দুষ্কৃতিকারী এই মব সন্ত্রাসকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করছে।

বিশ্লেষকদের মতে, মব সংস্কৃতি রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। এতে শুধু সরকার নয়, নাগরিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আব্দুল কাইয়ুম আরও বলেন, কোনো ধরনের আপস করা যাবে না। এডভান্স ইন্টেলিজেন্স ব্যবস্থা শক্তিশালী করতে হবে, যাতে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত তথ্য সংগ্রহ করা যায়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সন্ধানী বার্তা/এম/এএইচ


সম্পর্কিত খবর