
রোববার (২৯ মার্চ) দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর তেল সরবরাহ কেন্দ্রটিতে এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে পাম্পটিতে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি হচ্ছিল। ১১৬ টাকার পেট্রল লিটারপ্রতি ১৭০ টাকায় বিক্রির তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে অভিযান চালানো হয়।
স্থানীয়দের অভিযোগ, পাম্পটিতে তেল নিতে গেলে দীর্ঘ লাইন দেখা যায়, আবার হঠাৎ করে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং বেশি দামে বিক্রি করা হয়।
সন্ধানী বার্তা/জেএন



