বুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাধ

জঙ্গি নাটকের প্রবক্তা সেই শেখ মামুন খালেদ গ্রেপ্তার

দেশপ্রেমিক ডিজিএফআইয়ের ডিজি থাকাকালীন স্পর্শকাতর এই গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করেছিলেন শেখ মামুন খালেদ। তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে খুশি করতে নিজের পরিকল্পনায় সাজাতেন জঙ্গি নাটক। দেশ জঙ্গি নাটকের মূল কারিগরও ছিলেন। অবৈধ প্রভাবে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছিলেন।

এবার আর শেষ রক্ষা হলো না ডিজিএফআইয়ের সাবেক এই মহাপরিচালকের। আয়না ঘরের রূপকার লেফটেন্যান্ট জেনারেল (অব:) শেখ মামুন খালেদ গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে। বুধবার (২৫ মার্চ) রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে ২০২৫ সালের ২২ মে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত। শেখ মামুন খালেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

তদন্তকালে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগ করে বিদেশে পলায়ন করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি।

জানা যায়, শেখ মামুন খালেদ দুর্নীতি মাধ্যমে জলসিড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাৎ করেছেন। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন। তার গ্রেপ্তারের খবরে অনেকেই খুশি হয়েছেন।

কালের আলো/এম/এএইচ


সম্পর্কিত খবর