
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর মিরপুরে র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংস্থাটির কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।
গ্রেপ্তাররা হলেন: দিনাজপুরের নুরুজ্জামান রাজু (৩৬), মোহাম্মদ তরিকুল (৩০), সালমান ফারসি (৩৫), বরগুনার মাসুম বিল্লাহ (৪৩) ও টাঙ্গাইলের ওয়ালিদ মিয়া (২৬)।
সংবাদ সম্মেলনে কে এন রায় নিয়তি বলেন, আসল প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে ভুয়া প্রতিষ্ঠান খুলে রোগীদের আস্থা অর্জন করত এই চক্র।

র্যাব জানিয়েছে, প্রতারণার অর্থ দিয়ে মূলহোতা রাজু ঢাকায় গাড়ি ও বাড়ি করেছেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। বিদেশে চিকিৎসার জন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে র্যাব-৪। একইসঙ্গে ‘টার্কিশডকবিডি’ নামে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার শিকার কেউ থাকলে থানায় বা র্যাবের কাছে অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।



