
সোমবার (৯ মার্চ) রাত দেড়টার দিকে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের হিঙ্গারপাড়া গ্রামের ডিউটিঘর এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ এবং থানায় কোনো লিখিত অভিযোগও করা হয়নি।
আহত স্বপন উপজেলার ধাপেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং ওই ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. সাহেব আলীর ছেলে।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।



