খেলা

রাজশাহীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে শতকের ছড়াছড়ি

রাজশাহীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে শতক হাঁকিয়েছে তাজবির, মাহিম, মাসুম ও সমোদিপ্ত।

বৃহস্পতিবার ( ২০ এপ্রিল) রাজশাহী মুক্তযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী কোর্ট মডেল উচ্চ বিদ্যালয় ২২২ রানের বিশাল ব্যবধানে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্বুল এন্ড কলেজকে হারায়।

টস জয়ী রাজশাহী কোর্ট মডেল উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে মাহিম ও তাজবিরের শতকের সুবাদে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৫ রান। দলের পক্ষে তাজবির ১০৫ ও মাহিম ১০০ রান করে। বিপক্ষ দলের পক্ষে শুভ ৬০ রানে ২টি উইকেট নেয়।

জবাবে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্বুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ৬.৪ ওভারে ৪৩ রানে গুড়িয়ে যায়।

দলের পক্ষে শুভ ১৩ রান করে। বিপক্ষ দলের পক্ষে সিহাব ১২ রানে ৫টি উইকেট নেয়।

এদিকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত দিনের অন্য ম্যাচে হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় ১৫৯ রানের জয় পেয়েছে। টস জয়ী হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে মাসুম ও সমোদিপ্তর শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৩৩১ রান।

দলের পক্ষে মাসুম ১৪৮, সমোদিপ্ত ১২৯ রান করে। বিপক্ষ দলের পক্ষে দিগন্ত ১৬ ও নাফিস ৬৮ রানে ২টি করে উইকেট নেয়। জবাবে রিভারভিউ কালেক্টরেট হাই স্কুল ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। দলের পক্ষে নাহিদ ৪৭, কাসিদ ১৮ ও দেব ১৯ রান করে।

বিপক্ষ দলের পক্ষে লেমন ৩৩ রানে ৪টি,মাসুম ২৫ রানে ৩টি উইকেট নেয়।

সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর