জাতীয়

নৈরাজ্য-অপরাধকে প্রশ্রয় দেবে না সরকার: রিজভী

দেশকে অস্থির করতে পতিত দোসররা বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশে অস্থিরতা তৈরি করতে পতিত দোসররা নানাভাবে তৎপরতা চালাচ্ছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘তারেক রহমান সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবেন না প্রধানমন্ত্রী।’

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে—এমন প্রশ্নও তোলেন তিনি।

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে ডেঙ্গু বিস্তার লাভ করতে না পারে।

তিনি আরও জানান, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা নেওয়া হলেও বর্তমানে তা বিনামূল্যে করা হয়েছে।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর