প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।
সভায় অনুমোদনের জন্য ১৩টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।
প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। প্রকল্প ঋণ ও অনুদান থেকে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের পঞ্চম সভা। একই সঙ্গে বর্তমান সরকারের এটি দশম একনেক সভা।
জানা গেছে, বৈঠকে নতুন প্রকল্প অনুমোদনের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে।
সভায় উপস্থাপিত প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা শেষে একনেকের অনুমোদন ও পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি