অর্থনীতি

ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতেও লেনদেন বেড়েছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বাড়ার পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে।

বাজারসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৯৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৬৫ কোটি টাকা।

বুধবার ডিএসইতে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯০টির দর বেড়েছে, ১৩০টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, সার্প ইন্ডাস্ট্রি, নিটোল ইন্স্যুরেন্স, ইভেন্সি টেক্সটাইল ও এনভয় টেক্সটাইল।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৭৪টির এবং ২১টির দর অপরিবর্তিত ছিল।

সিএসইতে বুধবার ৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৩১ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২১ কোটি টাকার বেশি।

সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি 


সম্পর্কিত খবর