সোমবার (১৭ মার্চ) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-৬ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গুম পরিবার, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, সারা দেশে ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্য ঈদের আগেই সম্মাননার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, যে কেউ যদি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করে, তাহলে সে তা পাবে—সে দলীয় হোক বা না হোক। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের সাংগঠনিক কাঠামোর মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে থাকে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর দলীয় পরিচয় বিবেচ্য নয়; বরং যারা সহায়তার জন্য যোগ্য, তাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।