ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অব্যাহতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।
এর আগে সোমবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সংবাদ সম্মেলন করে ইউজিসি চেয়ারম্যান এবং একসাথে ৮ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগের ঘোষণা দেন।
সন্ধানী বার্তা/জেএন