খেলা

ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম

পাকিস্তানের বিপক্ষে দুরন্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। তার ১০৭ বলে ১০৭ রানের ইনিংস ভালো শুরু এনে দিয়েছে বাংলাদেশকে।

রোববার (১৫ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান তিনি।

এই ব্যাটসম্যানের সেঞ্চুরি তার ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে। যেটি বাংলাদেশের জন্য স্বস্তির। এছাড়া তিনি চলতি পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচেও করেছিলেন ৬৭ রান।

এর আগে তানজিদ হাসান ৩০ ম্যাচে ২৯টি ইনিংস খেলে পেয়েছিলেন ৫ ফিফটির দেখা। এ ইনিংস শেষে তার ওয়ানডে সংগ্রহ দাঁড়ালো ৩০ ইনিংসে ৭৩৩ রান।

সন্ধানী বার্তা/ইএম


সম্পর্কিত খবর