ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও তাঁর দুই-তিন বছর বয়সী দুই সন্তান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, একটি বাড়িতে ড্রোন আঘাত হানলে ওই নারী ও তাঁর দুই শিশুসন্তান নিহত হন। অন্য একটি হামলায় আহত এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, এক দিনেরও বেশি সময় ধরে অঞ্চলটিতে রুশ হামলা অব্যাহত ছিল। এতে পাঁচটি জেলার ৩১টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফাস্তিভ জেলায়। সেখানে বসতবাড়ি, শিল্প ও ইউটিলিটি স্থাপনা, কৃষি প্রতিষ্ঠান এবং বিভিন্ন যানবাহনসহ ২৪টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ ড্রোন হামলা নিয়মিত হয়ে উঠেছে।
সূত্র: রয়টার্স
সন্ধানী বার্তা/এসএ