জাতীয়

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ সরকারের

চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারকে সমন্বয় করে পুরো ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীরা যাতে পড়াশোনা শেষে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে সরকার কাজ করছে। অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতেও জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেটিং প্রসঙ্গে আমির খসরু বলেন, শুধু গবেষণার পরিমাণ নয়, বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে এবং কোথায় অর্থ ব্যয় করছে, সেটিও গুরুত্বপূর্ণ। এসব বিষয় যথাযথভাবে তুলে ধরতে পারলে বিশ্ববিদ্যালয়ের রেটিং বাড়াতে তা সহায়ক হবে।

এ সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি

সম্পর্কিত খবর