গণমাধ্যমের বিভিন্ন সমস্যার সমাধানে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সমস্যার সমাধান করতে হলে এর এ্যানাটমি সঠিকভাবে বুঝতে হবে। কোন সমস্যার ডায়াগনোসিস সঠিকভাবে না হলে এর ট্রিটমেন্ট সঠিক হবে না।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইনফরমেশন শেয়ারিং এখন একটি হাইব্রিড সিস্টেমে আছে। বর্তমানে ডিভাইস বেজড সোসাইটিতে ইনফর্মেশন শেয়ারিং হচ্ছে বেশি।
তাই সরকারকে আধুনিক সেবা দিতে হলে ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে। সেটা করতে পারলে গ্রাম পর্যায়েও মেধা বিকশিত হওয়ার সুযোগ পাবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। এছাড়া আবু সালেহ আকনসহ সংগঠনটির নেতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন।
সন্ধানী বার্তা/এম/এএইচ