ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ এনে বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যান। গত […]
দেশে হামসহ ১০ ধরনের জীবনরক্ষাকারী টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। তবে এই সংকট কাটাতে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুতই এসব টিকা দেশে পৌঁছাবে এবং পৌঁছানোর পরপরই দেশজুড়ে দ্রুত টিকাদান কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা […]
শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের ট্যাংকের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই রাস্তার পাশে একটি পরিত্যক্ত ট্যাংক পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে সেটি একই […]
আনুষ্ঠানিকভাবে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. […]
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচলের জলসিড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী শেষে এ কথা বলেন তিনি। সড়ক ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। শেখ রবিউল আলম […]
ঈদের সিনেমা ‘প্রিন্স’র প্রিমিয়ার হয়েছে স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখায়। গতকাল (৩১ মার্চ) মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটি দেখার আমন্ত্রণ পেয়েছিলেন দেশের অনেক তারকা। সেখানে সন্ধ্যা গড়িয়ে মধ্যরাতে দুই নায়িকা নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হন ‘প্রিন্স’র প্রধান চরিত্র শাকিব খান। এসেই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন তিনি। শুরুতেই ‘প্রিন্স’র বিপর্যয় নিয়ে ক্ষমা চান শাকিব খান। […]
রাজধানী ঢাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে বুধবার (১ এপ্রিল) থেকে বিশেষ উচ্ছেদ অভিযানে শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং কৃত্রিম যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ এই কঠোর পদক্ষেপ গ্রহণ। মূলত সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ রেস্টুরেন্ট, যানবাহনের ওয়ার্কশপ এবং স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করাই এই […]
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের রপ্তানি খাতে। দেশের প্রায় ৬০ শতাংশ এয়ার কার্গো মধ্যপ্রাচ্যের ট্রানজিট হাব—বিশেষ করে দুবাই, দোহা ও আবুধাবির মাধ্যমে পরিবাহিত হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে এসব রুটে ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় দ্রুত পণ্য পাঠানো কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসূর বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইট […]
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে আশার বাণী দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ডলারের দাম কিছুটা কমায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়তে পারে বলে শঙ্কা করছেন ব্যবসায়ীরা। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা […]
জনদুর্ভোগ লাঘব ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনা উচ্ছেদে নামছে ডিএমপি। আজ বুধবার (১ এপ্রিল) থেকে এই কঠোর অভিযান শুরু হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যবসায়ীর দখলদারত্বের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনেই […]