দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নেন জাপান কনসোর্টিয়াম প্রতিনিধিসহ প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী, বিমান মন্ত্রী ও […]
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যা […]
সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের বানিয়াগাঁতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের […]
দেশজুড়ে হামের প্রকোপের কারণে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) বাতিল করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়। আদেশে বলা হয়, শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় […]
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ। চীনের পতাকাবাহী জাহাজটি শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের জন্য ভেড়ানো হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বলেন, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে। জাহাজটি গত […]
জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা ইনসিকিউর হয়ে পড়ায় সরকার বিকল্প […]
বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে যে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন আফরান নিশো, এবারের ঈদে তার সেই জনপ্রিয়তা যেন কয়েক গুণ বেড়ে গেছে। রেদওয়ান রনি পরিচালিত ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশেষ করে, প্রথমবারের মতো বড় পর্দায় নিশোর সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি সিনেমাটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। কাজাখস্তানের হাড়কাঁপানো শীত থেকে […]
গুরুতর অভিযোগ উঠেছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ওপর। ভারতের কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেরালায় ফুটবল ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। নেওয়া হয়েছিল চুক্তির টাকাও। গতকাল বৃহস্পতিবার কেরালার একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। আর্জেন্টিনার ওপর অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রী বলেছেন, […]
সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (৩ এপ্রিল) সকালে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মদীনার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা […]
মিয়ানমারে অং সান সূচির নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করার মাত্র সাত দিন পর জেনারেল মিন অং লাইং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশটি এক বছরের মধ্যে বেসামরিক শাসনে ফিরে যাবে। দিনটি ছিল ২০২১ সালের ১ ফেব্রুয়ারি। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে তার সময় লেগেছে পাঁচ বছর। শুক্রবার (৩ এপ্রিল) নবনির্বাচিত সংসদ তাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বেছে নেবে। […]