খুলনায় সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নের দৌড়ঝাঁপে এগিয়ে আছেন বিএনপি নেত্রী ও সিনিয়র সাংবাদিক বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সদস্য লিপিকা সরকার। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘ প্রায় তিন দশকের সাহসী সাংবাদিকতা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল নিষ্ঠাকে পুঁজি করে লিপিকা সরকার এবার সরাসরি […]
সামরিক প্রস্তুতি থেকে শুরু করে কৌশলগত দক্ষতা ও আন্ত:বাহিনীর সমন্বয়ের বহি:প্রকাশ ঘটানো-সবই ছিল তিন ধাপে পরিচালিত মহড়ায়। কমিউনিকেশন এক্সারসাইজ, লজিস্টিক এক্সারসাইজ ও লাইভ এক্সারসাইজ-রণকৌশল প্রদর্শন করে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষ বৈমানিক ও বিমান বাহিনীর সদস্যরা। আরও একবার জানিয়ে দিয়েছেন, শত্রুকে মোকাবিলায় সর্বদা সজাগ বাংলাদেশ বিমান বাহিনী। অত্যাধুনিক যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, শত্রুবিমান শনাক্তকরণ, আকাশ থেকে […]
পাঁচ বছর বয়সী শিশু রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতুলের পরিবারের সঙ্গে এবং পরবর্তীতে আগারগাঁও এলাকায় বৃদ্ধা শাহানুর বেগমের সঙ্গে সাক্ষাৎ করে। তারা শিশু রাতুলের অসুস্থ […]
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন মন্তব্যের বিপরীতে কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন (সাব-জুডিস) এবং জাতীয় সংসদের আলোচনা নিয়ে মন্তব্য করা তার সাজে না। বৃহস্পতিবার […]
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৪ মের মধ্যে। অভিনেতাকে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে করা মামলা নিয়ে এ রায় দেওয়া হয় আদালত থেকে। […]
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ছেলে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের রায় হয়েছে। কিন্তু এই রায় কার্যকর হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় […]
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম রায় পরবর্তী এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। চিফ প্রসিকিউটর বলেন, এই মামলায় মোট ৩০ […]
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে তারা হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন ভর্তি […]
চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল অকটেন নিয়ে এলো মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী অয়েল ট্যাংকার এমটি সেন্ট্রাল স্টার। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পতেঙ্গার ডলফিন জেটিতে ফেরার কথা রয়েছে। সেখানে অকটেন খালাস করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় এজেন্ট […]
জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। কিন্তু এই রায়ে সন্তুষ্ট নয় শহীদের পরিবার। তারা দাবি করেন, মূল অপরাধীদের সাজা আরও কঠোর হওয়া দরকার ছিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন […]