পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ক্লাস নিয়মিত হয় না। নেই হাতে-কলমে শেখার উপকরণ। ল্যাবের যন্ত্রপাতি সব পুরোনো। নেই দক্ষ শিক্ষকও। শিক্ষার্থীদের এমন অভিযোগ শুনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সামনে পরীক্ষা। তাতে তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল। কারো বাঁচার উপায় নেই। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি […]
রমজান মাসের দীর্ঘ ছুটির পর, এবার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে ঈদের পর এই বড় ছুটি উপভোগ করছেন তারা। ফলে টানা ৩ দিন বন্ধ থাকছে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এই […]
রূপালি পর্দার তারকাদের রাজনীতির ময়দানে নাম লেখানোর বিষয়টি নতুন কিছু নয়। দেশীয় চলচ্চিত্রের অনেক দাপুটে অভিনয়শিল্পী রাজনীতির অঙ্গনে পা রেখেছেন, হয়েছেন জনগণের প্রতিনিধি। সেই পথ অনুসরণ করে এবার অভিনয়কে বিদায় জানান বর্ষা রাজনৈতিক ক্যারিয়ারের যাত্রা শুরু করতে যাচ্ছেন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল এই তথ্য জানান। তিনি […]
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আর্থিক লেনদেনের বিরোধের জেরে দিদারুল আলম (৪৪) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু আবু তৈয়বকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকার ইউসিবি ব্যাংকের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের […]
বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাপানের মাটিতে আবারও বসছে বাঙালির প্রাণের উৎসব ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’। আগামী ১২ এপ্রিল (রবিবার), সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির মনোরম ‘নিওডোরি পার্কে’ (Niodiri Park) এই মেলা অনুষ্ঠিত হবে। বৈশাখী মেলা জাপান ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এই উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এবারের মেলার প্রধান আকর্ষণ হিসেবে […]
অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনার বহিঃপ্রকাশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অ্যার্টনি জেনারেল বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মানের প্রত্যাশা জনগণ […]
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১০ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে মূলধন ফেরাতে শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে সরকার বদ্ধপরিকর। এছাড়া মূল্যস্ফীতি ৫ […]
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন নিয়ে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। এর পাশাপাশি, কর্মীদের অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রিত নতুন প্রযুক্তিনির্ভর নিয়োগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। গত ৯ এপ্রিল […]
হামে মৃত্যু রোধে জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। সে জন্য একদিকে অতিদ্রুত টিকা কার্যক্রম শুরু করেছে, অন্যদিকে জটিল রোগীদের মৃত্যু রোধে দেশের বিভিন্ন হাসপাতালে বাবল সিস্যাপ পদ্ধতিও চালু করা হচ্ছে। গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে হামের উপসর্গ নিয়ে এক দিনে যে ১০ জনের মৃত্যু হয়েছে, এদের […]