ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে প্রত্যাশা করছে ইসরায়েল। বুধবার (১৫ এপ্রিল) ইসরায়েলি একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ওই তথ্য জানিয়েছে। তেহরান-ওয়াশিংটনের যুদ্ধবিরতি চুক্তি ও দ্বিতীয় দফার বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের প্রতিনিধিদলের উপস্থিতির মাঝে ইসরায়েল ওই প্রত্যাশার কথা জানিয়েছে। ইসরায়েলি ওই সূত্র বলেছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির […]
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান তীব্র উত্তেজনা ও সংঘাত নিরসন এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে ‘আশার আলো’ দেখা যাচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা এই আশাবাদ তৈরি করেছে। এ প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। গত শনিবার যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসেন […]
দেশের চারটি সিটি কর্পোরেশনে চলমান বিশেষ টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ শিশু ইতোমধ্যে টিকাগ্রহণ সম্পন্ন করেছে। কাভারেজের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৬ […]
হিজবুল্লাহপন্থী গণমাধ্যম আল-মায়াদিন এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি আজ রাত থেকেই কার্যকর হবে। ওই কর্মকর্তার মতে, ইরানের চাপের ফলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে মিলিয়ে কার্যকর হবে।তবে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল। […]
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দিতে এবং দ্বিতীয় দফা আলোচনা সমন্বয় করতে ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদল এই সফর করছে। প্রতিবেদনে আরও বলা […]
প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশ সুপার (এসপি) থেকে ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া এক ডিআইজিসহ ১৬ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ-১ শাখা) তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, শিল্পাঞ্চল পুলিশের (বর্তমানে সুপারনিউমারারি […]
পাল্টাপাল্টি অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ-২ (ফুরপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ। এ সময় পহেলা বৈশাখের অনুষ্ঠানে এমপিকে যোগদানে বাঁধা দেওয়া এবং হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ওই বিএনপি নেতা। বুধবার (১৫ এপ্রিল) বিকালে এবং দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে পৃথকভাবে পাল্টাপাল্টি এই […]
রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে। বিস্তারিত আসছে… সন্ধানী বার্তা/ইএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে চীন। একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রে নৌ অবরোধ তুলে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বুধবার নিজের সামাজিক যোগোযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ায় চীন খুব খুশি। আমি এটা করেছি তাদের জন্য এবং […]
এক সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন রুবেল হোসেন। তবে লম্বা সময় ধরে জাতীয় লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন না তিনি। টাইগারদের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২১ সালের এপ্রিলে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে আর না খেললেও ঘরোয়া ক্রিকেটে তিনি […]