একদিকে বছরে ৬০ হাজার কোটি টাকার মাদক ব্যবসা, অন্যদিকে ৭০ লাখ মানুষের আসক্তি—মাদকের এই হিসাব কেবল অর্থের নয়, এটি একটি গভীর সামাজিক সংকটের চিত্র। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দেশে মাদকসেবীরা বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় করেন। মাদক নিরাময় কেন্দ্র, এনজিও, সংশ্লিষ্ট কার্যক্রম ও সরকারি কর্মকাণ্ডে ব্যয় হয় আরও […]
জাতির প্রয়োজনে ৮ দফা একদফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত লংমার্চ সফলতায় অনেকের মাথা গরম হয়ে গিয়েছে। আমরা সরকারকে […]
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও দীর্ঘদিনের নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মুখ খুলেছেন দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুই পক্ষের জন্য পৃথক নাম ও প্রতীক নির্ধারণ করে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ […]
ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়ার মধ্যেই বড় ধরনের প্রতিরক্ষা চাপে পড়েছে সৌদি আরব। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে দেশটির ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে আসছে। ফলে নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে এখন আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের দিকে তাকাতে হচ্ছে রিয়াদকে। দুই আঞ্চলিক কর্মকর্তার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হুথি ও অন্যান্য ইরান-সমর্থিত […]
দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে বাড়তি গ্যাস যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন কূপ খনন এবং পুরোনো গ্যাসক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে আগামী কয়েক মাসে পাঁচটি কূপ থেকে দৈনিক সর্বোচ্চ প্রায় ৬৭ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস পাওয়ার আশা করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। এরই অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাসক্ষেত্রের […]
রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সকাল ৮টায় সহস্রাধিক গাড়ির বহর নিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন জোটের নেতাকর্মীরা। লংমার্চের বহর টঙ্গী, গাজীপুর ও টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা অতিক্রম করে রংপুরে পৌঁছাবে। পথে […]
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশ লাইন্সের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশ লাইন্সের […]
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিরোধীদলকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপি সরকারকে সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতি ও অভিযোগগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে […]
জামায়াত লংমার্চের নামে সরকার পতনের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগকে দেশে ফেরানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, হঠকারিতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ দেশে ফিরে এলে এর দায় জামায়াতকেই নিতে হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থল […]
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ […]