চব্বিশের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা বিস্ফোরক মামলায় দীর্ঘদিন পলাতক থাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব উদ্দিন জানান, […]
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর এডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। ওই মামলায় খালেদা জিয়া কারাদণ্ড পান। একটি সূত্র জানিয়েছে, এ […]
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির ছয় নেতা। এদের দুইজন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনজন দলের মনোনয়ন চেয়েও পাননি। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন। প্রজ্ঞাপন […]
বাবা ও শ্বশুর। একটি ছবি। দুর্লভ সেই ছবি। একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। অন্যজন সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান। হারানো দিনের ফ্রেমে বন্দি দুষ্প্রাপ্য এই ছবিতে প্রকারান্তরে কথা বলে ইতিহাস। দেশপ্রেমিক বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহাসিক রেকর্ড বা উপকরণের সঞ্চয়ন নিজস্ব আর্কাইভ থেকেই নেয়া এই ছবিটি। বিশেষভাবে সংরক্ষিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ছবিটি […]
আগামী ২৬ ফেব্রুয়ারি দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি)সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দীন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে […]
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)’। সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে অনলাইন গণমাধ্যমের বিষয়ে আলোচনা হয়। এসময় ওনাব নেতৃবৃন্দ বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ খবর সবার আগে পরিবেশন করে জাতিকে অবহিত করার কাজ পালন […]
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। […]
দেশের নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ আরও বাড়াল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হওয়া বাংলাদেশি নাগরিকরা জাতীয় পরিচয় নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানায় ইসি। পরিপত্রে উল্লেখ […]
না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। (রবিবার) সকালে খুলনায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে দেয়া বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি […]
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহম্মদ ইউনূস। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব দায়িত্বে ফেরার পর কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। […]