চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ (৩৫) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় ট্রলিতে থাকা আব্দুস সামাদের ছোট ভাই সারোয়ার (১৭) আহত হয়েছেন। শিবগঞ্জ থানার এসআই […]
খাগড়াছড়ি সদর উপজেলায় দিনে দুপুরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা জানিয়েছেন। তিনি এ ঘটনার জন্য তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন।নিহত ৪৭ বছর বয়সী নিউটন চাকমা ওরফে নির্মল […]
ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্য স্পষ্ট হয়ে উঠেছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে খোলা ও বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ জানান সংগঠনটির সদস্যরা। ক্যাবের […]
তরুণ প্রজন্মকে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি রূপান্তর এবং পরিবেশবান্ধব উন্নয়ন ভাবনায় দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, দেশের বর্তমান জ্বালানি ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞান নয়, বাস্তবসম্মত ও প্রায়োগিক জ্ঞান অর্জন জরুরি। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে শুরু হয়েছে দুইদিনব্যাপী সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। […]
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেন, বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অপরাধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের শিক্ষা, সততা, দক্ষতা ও সচেতনতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের বহুমাত্রিক অপরাধ দমনে পারদর্শী হতে হবে। অপরাধ দমনে তাদের ভূমিকা রাখতে হবে। বুধবার (৮ […]
দেশের সব উপজেলায় মিড ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী। প্রথম অধিবেশনের ১১তম দিনে সকালের সেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের […]
দেশের অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত এবং এ খাতের অগ্রগতির লক্ষ্যে বর্তমান সরকারের নানাবিধ কর্মপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত […]
দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণে দাম। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে […]
বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হারলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার আশা এখনো জিইয়ে আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ম্যাচে একদিকে লুইস দিয়াজ ও হ্যারি কেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। শেষ দিকে কিলিয়ান এমবাপে একটি গোল শোধ করলেও সমতায় ফিরতে পারেনি রিয়াল। এক যুগেরও বেশি সময় পর রেয়ালের বিপক্ষে জয়ের দেখা […]
যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও ইরানে হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার সকালেও (৮ এপ্রিল) ইরানে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েল। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতিতে ইসরায়েলও রাজি হয়েছে। এরপরেও ইরানে হামলার ঘটনা ঘটছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানালেও ইসরায়েলের পক্ষ […]