ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]
মাদকসংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪৪ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। পাশাপাশি মাদক ট্রাইব্যুনালের জন্য পৃথক স্থানীয় এখতিয়ার ও সীমানাও নির্ধারণ করা হয়। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার […]
সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে নয়, বাংলাদেশের সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে জাতীয়তা হিসেবে সবাই বাংলাদেশের নাগরিক। ধর্মীয় স্বাধীনতা, সহাবস্থান ও সামাজিক শান্তি-সম্প্রীতি বজায় রাখাই সরকারের লক্ষ্য। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত শ্রী কৃষ্ণ […]
ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টি কিংবা সামাজিক অশান্তি তৈরির যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যারা ধর্মকে পুঁজি করে সস্তা রাজনীতির মাধ্যমে দেশে বিভাজন তৈরি কিংবা সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করবে, তারা যে ধর্মের বিশ্বাসী বা যে রাজনৈতিক দর্শনের অনুসারীই হোক […]
যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। এরই মধ্যে প্রণালিটি দিয়ে চলাচলের ক্ষেত্রে কালো তালিকাভুক্ত জাহাজের সংখ্যা ৫০টির বেশি করেছে দেশটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে কোন জাহাজ চলাচল করতে পারবে, তা ইরান বেছে বেছে নির্ধারণ করছে বলে ধারণা করা হচ্ছে। গত […]
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ সমান অংশীদার। দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্বও সবার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব […]
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া ডিজিএফআই (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ওয়াকি-টকি উদ্ধার করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিজিএফআই পরিচয়ে অবস্থান করছে—এমন খবর পেয়ে অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশ। […]
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকারি হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যার জেলা হাসপাতাল এবং হাম চিকিৎসার জন্য ডেডিকেটেড শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের […]
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন সংকটের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির […]
গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে শুধু সমালোচনা না করে বিরোধী দলগুলোকে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রিজভী বলেন, গ্যাস […]