অনুমতি ছাড়া সংবাদ প্রতিবেদন কপি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগে দ্য সিয়াটল টাইমস ও নিউজডে মামলা করেছে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে। শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে অভিযোগ করা হয়েছে, দুই প্রযুক্তি প্রতিষ্ঠান সংবাদপত্র দুটির ওয়েবসাইট থেকে কনটেন্ট সংগ্রহ করেছে। এর মধ্যে পেইওয়ালের আড়ালে থাকা অর্থাৎ সাবস্ক্রিপশন-নির্ভর […]
বলিভিয়ার ভিয়াচা পৌরসভার একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচায় স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ২টার দিকে বিস্ফোরণটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক স্থাপনার যে অংশে আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক […]
আফ্রিকা মহাদেশকে তুলনামূলকভাবে বড় এবং ইউরোপ ও উত্তর আমেরিকাকে ছোট করে দেখানো নতুন একটি বিশ্ব মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। শুক্রবার অনুষ্ঠিত ভোটে ১৬৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছে এবং ছয়টি দেশ ভোটদানে বিরত ছিল। নতুন মানচিত্রটি ‘ইকুয়াল আর্থ কার্টোগ্রাফিক প্রজেকশন’ নামে পরিচিত। এর মাধ্যমে পৃথিবীর মহাদেশগুলোর প্রকৃত […]
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের সমাবেশ শুরু হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ সমাবেশ শুরু হয়। এরইমধ্যে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় লংমার্চে অংশ নিতে আসা নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে লোকারণ্য হয়ে উঠেছে। সমাবেশ শেষে ৮টার দিকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নেতৃত্বে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ রওনা […]
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পা রাখলেই চোখে পড়ে রোগীর উপচে পড়া ভিড়। নির্ধারিত আসনের দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকায় ওয়ার্ড তো বটেই, সিঁড়ির ফাঁকা জায়গা কিংবা হাসপাতালের বিভিন্ন কোণেও চলছে চিকিৎসা। কোথাও স্বজনের উৎকণ্ঠা, কোথাও রোগীর কষ্ট—আবার কোথাও সুস্থ হয়ে বাড়ি ফেরার আনন্দাশ্রু। এই ব্যস্ততা আর গুমোট পরিবেশের মাঝেই যেন এক টুকরো স্বস্তির দ্বীপ […]
রাজধানীর সড়কে কালো ধোঁয়া ছড়ানো যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী কোনো গাড়ি চোখে পড়লেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, শুধু মামলা ও জরিমানা নয়, দূষণ কমাতে গাড়ির মালিকদের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও জরুরি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, […]
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। যুদ্ধ, চরম আবহাওয়া ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে খাদ্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে এফএওর খাদ্যমূল্য সূচক টানা তৃতীয় মাসের মতো বেড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে। ২০২২ সালের শেষ দিকের পর […]
খাদ্যশস্য রাখার জায়গা বাড়াতে একের পর এক প্রকল্প। বরাদ্দ হচ্ছে হাজার কোটি টাকা। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে, বাড়ছে ব্যয়, তবু বাড়ছে না কাঙ্ক্ষিত সংরক্ষণ সক্ষমতা। কোথাও তিন বছরেও কাজ এগিয়েছে মাত্র ২৫ শতাংশ, কোথাও এক যুগ পেরিয়েও শেষ হয়নি নির্মাণ। আবার রাজনৈতিক বিবেচনায় নেওয়া একটি প্রকল্পে মাটি খোঁড়ার পরই থেমে গেছে কাজ। পরে যৌক্তিকতা […]
সাংবাদিকদের স্বাধীন ও নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা পুনরায় উচ্চারণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে।’ একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত […]
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]