জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর মরণাস্ত্র ব্যবহারের প্ররোচনা ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। প্যানেলের অন্য […]
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির দেওয়া নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এ […]
মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থা এখন বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগ আরও তীব্র করেছে। জ্বালানি তেল পরিবহণের প্রধান এই রুটে বিঘ্ন ঘটায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে। খবর আল-জাজিরার। বর্তমান পরিস্থিতিতে প্রায় দুই হাজার জাহাজ এবং ২০ হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু নিরাপত্তা […]
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের নামের গেজেট প্রকাশ করা হবে। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান। মঈন উদ্দীন খান […]
দেশের অন্তত নয়টি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে নদীপথে […]
বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজ। এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। প্রায় ২ বছর ৯ মাস আগে এডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণের পর নৌবাহিনীর সদস্যরা অনুরোধ জানিয়েছিলেন একটি মানসম্মত ও আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার। অবশেষে এলো এক কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ। আক্ষরিক অর্থেই এক দুর্বোধ্য স্বপ্নের বাস্তবায়ন। চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় বুধবার […]
রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গ্রেপ্তার বাস চালকের নাম ওমর ফারুক। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ। ওসি বলেন, বনানী বীর উত্তম জিয়াউর রহমান সড়কে ট্রাস্ট মিনিবাসের ধাক্কায় পররাষ্ট্র […]
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যম তাদের বুথফেরত জরিপ বা এক্সিট পোল প্রকাশ করেছে। এসব জরিপের বেশিরভাগেই এগিয়ে আছে বিজেপি। পি ম্যাট্রিজের বুথফেরত জরিপ অনুযায়ী, এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শেষপর্যন্ত বাজিমাত করবে বিজেপি। ১৪৬-১৬১টি আসনে জিততে পারে পদ্মশিবির। আর ১২০-১৪০টি […]
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে। প্রায় পাঁচ বছর পর বুধবার (২৯ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ-ইইউ কূটনৈতিক পরামর্শ বৈঠকে এ বিষয়টি উঠে আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা […]
বাংলাদেশ ও চীন আজ বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করলে এ আলোচনা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং […]