রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গ্রেপ্তার বাস চালকের নাম ওমর ফারুক।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ।
ওসি বলেন, বনানী বীর উত্তম জিয়াউর রহমান সড়কে ট্রাস্ট মিনিবাসের ধাক্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে ধাক্কার ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদ আহমেদ বলেন, গতকাল মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ওই বাস চালককে হেফাজতে নেয়। এই ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেছেন।
সন্ধানী বার্তা/আরডি/এমডিএইচ