বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার (২ মে) রাতে এক বিবৃতিতে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান। বিবৃতিতে জামায়াত সেক্রেটারি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও […]
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। এর মধ্যে কিছু কমিটি নতুন এবং বাকি কমিটিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়। ৭ […]
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের চিন্তা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ শহিদ তপন স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সাংবাদিকদের প্রশ্ন ছিল, জনগণ যদি দাবি জানায়, তবে শাহজালাল আন্তর্জাতিক […]
দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে সারাদিন কর্মব্যস্ত সময় কাটিয়ে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (২ মে) সিলেট থেকে বিমানযোগে রওনা হয়ে রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের ফ্লাইটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা […]
ছোট ছোট অপ্রাপ্তি বা সাময়িক ব্যর্থতায় হতাশ হয়ে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত না নিয়ে নিজেকে গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণ, ইতিবাচক মানসিকতা এবং ছোট ছোট উদ্যোগই জীবনে বড় পরিবর্তন আনতে পারে। শনিবার (২ মে) রাজধানীর বাংলা একাডেমির শামসুর রহমান সেমিনার […]
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবনায় রয়েছেন তরুণরা। তাই তরুণদের সুস্বাস্থ্য ও কর্মসংস্থান তৈরিতে খেলাধুলাকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন তিনি। শনিবার (২ মে) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে নতুন কুড়ি স্পোর্টস- ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নতুন কুড়ি স্পোর্টসের এই প্রতিযোগিতায় জেলার মোট ১২টি […]
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর। শনিবার (২ মে) বেলা ৩টা ৪০ মিনিটে […]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার (৩ মে) জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করতে যাচ্ছে। দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী চার পর্বে এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট, বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা অংশ নেবেন। শনিবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক […]
খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদের মেধা ও মননের সংস্কার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বছর জুড়ে খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে ওদের মেধা ও মননের সংস্কার হবে।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের […]
রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার (২ মে) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে […]