এ বছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (০৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে […]
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের কাজ চলছে। রোববার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করছে মন্ত্রণালয়। জহির […]
ঢাকা মহানগরীতে চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং তাদের ৯৪ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য […]
দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সেটি হলো, আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সঙ্গে। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকদের জনমুখী প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা […]
ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধা বাড়াতে শপিংমল বন্ধের সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। শনিবার (২ মে) সংগঠনটির সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর সই করা চিঠিতে এ দাবি জানানো হয়। রোববার […]
বাজারে আবারও বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। বৈশাখের শুরুতে সবজির দাম কিছুটা কমেছিল। মুরগি দামও ২০ থেকে ৫০ টাকা নেমেছিল। তবে সপ্তাহের ব্যবধানে সেই চিত্র আর নেই। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে সবজিসহ নিত্যপণ্যের সরবরাহ কমে গেছে। এতে দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, তদারকির অভাবে বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন। এতে করে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে […]
একটি নৈতিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জেলা প্রশাসকদের (ডিসি) নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থ বা পদোন্নতির জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করা সাময়িকভাবে লাভজনক মনে হলেও তা সার্বিকভাবে রাষ্ট্রের জন্য চরম ক্ষতিকর এবং এটি জনপ্রশাসনকে দুর্নীতির দিকে ঠেলে দেয়। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার […]
সততা, মেধা ও যোগ্যতাই জনপ্রশাসনে নিয়োগের মূল শর্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পছন্দের পদে থাকার প্রবণতা কর্মকর্তাদের দুর্নীতির দিকে ঠেলে দেয় মন্তব্য করে তিনি যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এসব কথা বলেন প্রধানমন্ত্রী। […]
চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী দুই জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির নিচের অংশে মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ দুটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। ফলে জাহাজ দুটি থেকে পণ্য খালাস নিয়ে উদ্বেগে রয়েছেন আমদানিকারকরা। রোববার (৩ মে) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর থেকে আমদানিপণ্য […]
চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এর আগে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দফতর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যান। এ […]