মনগড়া তথ্যের ভিত্তিতে করা টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকার প্রচার সংখ্যা অনুযায়ী বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থা থেকে সরকার বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) নেতাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) এবং পত্রিকা ছাপার সংখ্যা, যেহেতু এই দুইটা […]
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের সকালটা হয়ে উঠল বাংলাদেশের জন্য দারুণ প্রত্যাবর্তনের। প্রথম দিন শেষে কিছুটা চাপে থাকা স্বাগতিকরা দিনের প্রথম সেশনেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে। প্রথম দিনে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান। […]
গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের মাঝেই রাজধানীতে ছিল বৃষ্টির আনাগোনার ভাব। তাপপ্রবাহের পর বৃষ্টির ছোঁয়ায় মিলেছে কিছুটা স্বস্তি। তবে এই বৃষ্টির হাত ধরেই রাজধানীবাসীর জনজীবনে আবারও ফিরেছে চিরচেনা জলাবদ্ধতার ভোগান্তি। রোববার (১৭ মে) ভোররাতের পর সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে টানা মুষলধারে বৃষ্টি হয়। কিছুটা বিরতি দিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আবারও শুরু হয় তুমুল বর্ষণ। […]
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে শনিবার গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এরপর দিনই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত তিনি। রোববার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল (শনিবার) রাতে রাজধানীর […]
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকার আজ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করে দিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংকটকালীন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট […]
সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে। সেই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বহিরাগত দুর্বৃত্তরা। রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাল কার্ড কর্মসূচি পালনকালে এ হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা […]
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মূল ভিত্তি হিসেবে ধরে কাজ করছে। শনিবার (১৬ মে) সুইজারল্যান্ডের জেনেভায় কমনওয়েলথ হেলথ কোঅর্ডিনেশন ফোরামে ‘কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ক্যানসার চিকিৎসা’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বাংলাদেশের […]
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৫৯ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৫৪টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের এই দেশে পৌঁছান। রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (১৬ মে) দিবাগত রাত পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ […]
আড়াই দশকের বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে, সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে […]
শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডিএমপির কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার রাতে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। বার্তায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পাশাপাশি ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি সূত্রে জানা যায়, আগামী […]