তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । চলচ্চিত্রকে একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দেশের অডিওভিজ্যুয়াল ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে । রোববার (১৭ মে) বাংলাদেশ […]
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। ওয়াহিদুল আলম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম-এর ছোট ভাই। তিনি বন্দর থানার নিমতলা এলাকার বাসিন্দা। মো. মাজহারুল ইসলাম জানান, শনিবার সকালে এক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে ওয়াহিদুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ […]
বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের দেওয়া ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ জানালেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে প্রকৃত গরিবদের বঞ্চিত করেছেন কিছু আমলা। তারা অন্যায় করেছেন।’ রোববার (১৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নেত্রকোনা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘চাষাভূষার সন্তান’ […]
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে এক শিশু মারা গেছে। রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় […]
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন পর্যন্ত সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। রোববার (১৭ মে) এই মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই ঢাকার অতিরিক্তি চিফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাটি পুনঃতদন্ত […]
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামী বিদ্বেষ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ জারি করেছেন আদালত। রোববার (১৭ মে) বেলা ১১টায় সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল […]
সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার ( ১৭ মে ) এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় […]
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন এবং পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে […]
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সাম্প্রদায়িকতা একটি ‘ছোঁয়াচে রোগের’ মতো, যা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বাড়লে তার প্রভাব ভারতেও পড়বে। ‘সাম্প্রদায়িকতাটা একটা রোগ, করোনার মতো। এটার কাছে যাওয়া যায় না, এটা ছোঁয়াচে রোগ। এই সাম্প্রদায়িকতা যখন, যেখানেই শুরু হইছে ওখান […]