বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৮ মে) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে […]
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের স্কোয়াডের বেশিরভাগ জায়গা প্রায় নিশ্চিত হলেও এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এক নামকে ঘিরে নেইমার। দীর্ঘদিনের ইনজুরির কারণে একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ দলে জায়গা পাওয়া কঠিন হবে নেইমারের জন্য। তবে সাম্প্রতিক পরিস্থিতি বদলে দিয়েছে পুরো সমীকরণ। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, […]
ইরানে আবারো মার্কিন সেনা মোতায়েন করা হলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিপ্লব দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন। সামাজিক মাধ্যম এক্সে (আগের নাম টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আপনি যদি ইরানে মার্কিন সেনা পাঠান, তাহলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিপ্লব ঘটবে।’ মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে দেশটির ভেতরে নতুন […]
ভারতে রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই আবারো ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকালে বিহারের রোহতাস জেলার সাসারাম জংশনে দাঁড়িয়ে থাকা ভাবুয়া-সাসারাম-পাটনা ফাস্ট প্যাসেঞ্জার/ইন্টারসিটি ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন ধরে যায়। এতে পুরো স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। জানা গেছে, সাসারাম জংশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী […]
ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যেকোনো ধরনের নৌযান চলাচলের আগে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় করতে হবে। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ এলাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সেখানে নিরাপত্তা […]
কঙ্গো এবং উগান্ডায় প্রাণঘাতী রোগ ইবোলা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এখন পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংস্থাটির আশঙ্কা, বর্তমানে শনাক্ত হওয়া সংখ্যার চেয়ে বাস্তবে সংক্রমণ আরও ব্যাপক হতে […]
সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর আগে, ৩ মে ষষ্ঠ নম্বর সাক্ষীর জবানবন্দি হওয়ার দিন নির্ধারণ ছিল। তবে অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি সাক্ষী। এ কারণে ওই দিনের সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।এ মামলায় গ্রেপ্তার হয়ে […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন। এরআগে দুইদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. […]
রাজধানীর মুগদায় বাসার বেজমেন্টে সাত টুকরা করা একটি মরদেহ পাওয়া গেছে। অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত মরদেহটি পলিথিনে মোড়ানো ছিল। পুলিশ রোববার (১৭ মে) মান্ডা এলাকার আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ভবন শাহনাজ ভিলা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, ‘আমরা […]