ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে বলে নির্দেশ দিয়েছেন দেশটির নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি। আজ বৃহস্পতিবার (২১ মে) এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সুপ্রিম লিডার বলেছেন ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। এমন নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান কঠোর করেছে তেহরান। দখলদার ইসরায়েলের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের […]
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রামিসা হত্যাকাণ্ড ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রো-অ্যাকটিভ কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার গঠনের পর এ জাতীয় […]
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৯৮৮ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ, এ সময়ে গড়ে প্রতিদিন দেশে এসেছে ১৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য […]
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খন্দকার মুশফিকুর রহমান। উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, […]
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। একইসময়ে দেশে হাম ও হাম উপসর্গে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, […]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডে আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেওয়া হবে। তিনি বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের৷ আমরা আশা করি সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে৷ বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে এসব […]
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন। দেশের ক্রান্তিলগ্নে সেনাসদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। […]
রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখন বিরাট চ্যালেঞ্জ। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই। […]
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ মাঠে সামিয়ানা, প্যান্ডেল, অজুখানা, বিদ্যুৎ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রবেশ-নির্গমন গেট নির্মাণসহ নানা কাজ চলছে। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। কর্মকর্তারা […]
পশ্চিমবঙ্গের কলকাতায় ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) তিন দিনব্যাপী এই বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, যা আগামী শনিবার পর্যন্ত চলবে। বুধবার (২০ মে) বৈঠকে অংশ নিতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের তরফে দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। এছাড়া […]