গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। একইসময়ে দেশে হাম ও হাম উপসর্গে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, […]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডে আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেওয়া হবে। তিনি বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের৷ আমরা আশা করি সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে৷ বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে এসব […]
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন। দেশের ক্রান্তিলগ্নে সেনাসদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। […]
রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখন বিরাট চ্যালেঞ্জ। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই। […]
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ মাঠে সামিয়ানা, প্যান্ডেল, অজুখানা, বিদ্যুৎ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রবেশ-নির্গমন গেট নির্মাণসহ নানা কাজ চলছে। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। কর্মকর্তারা […]
পশ্চিমবঙ্গের কলকাতায় ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) তিন দিনব্যাপী এই বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, যা আগামী শনিবার পর্যন্ত চলবে। বুধবার (২০ মে) বৈঠকে অংশ নিতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের তরফে দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। এছাড়া […]
অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চাওয়ার রিট খারিজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রোববার (১৭ মে) অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাস সময়ের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়। ওইদিন শুনানি শেষে বিচারপতি আহমেদ […]
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। সদরঘাটকেন্দ্রিক বিশৃঙ্খলা ও নৌপথে দুর্ঘটনা এড়াতে এবার নেওয়া হয়েছে একগুচ্ছ কঠোর ও সমন্বিত সিদ্ধান্ত। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপথে নিরাপত্তা, আইনশৃঙ্খলা, যাত্রীসেবা, ভাড়া নিয়ন্ত্রণ, ফেরিঘাট ব্যবস্থাপনা এবং নৌযান […]
চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরবিহনের বাস ভাঙচুর এবং কর্মরত শ্রমকিদের ওপর হামলার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন দুইটি বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। বুধবার (২০ মে) সন্ধ্যায় পর পৌরসভাধীন বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘঠে। হামলায় ৩৩টি বাস ভাঙচুর ও ৫০ জন শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে […]
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ভুক্তভোগী পরিবারের হতাশার জবাব হবে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি আলোচিত […]